সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গানে গানে ফারিণের মন গলাবেন ইমরান

 

অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও বেশ সুনাম কুড়িয়েছেন তাসনিয়া ফারিণ। ইত্যাদি’র গান ‘রঙে রঙে রঙিন হব’ ভাইরাল হওয়ার পর থেকেই তাঁর নতুন গান নিয়ে ভক্তদের আগ্রহ বেড়ে যায়। সেই অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আগামী ৪ ডিসেম্বর। সেদিনই মুক্তি পাচ্ছে তাঁর নতুন গান ‘মন গলবে না’।

গানের কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। শুধু তাই নয়, ফারিণের সঙ্গে গানে কণ্ঠও দিয়েছেন ইমরান।

নিজের নতুন গান নিয়ে উচ্ছ্বসিত ফারিণ বলেন, ‘রঙে রঙে রঙিন হব–এর পর থেকেই ভাবছিলাম ভিন্ন কিছু করব। একদিন কবির বকুল ভাই সারপ্রাইজ হিসেবে গানটি পাঠালেন। সুর শোনার পরই ভালো লেগে যায়। ইমরান ভাইও কণ্ঠ দিয়েছেন একটি অংশে।’

এই গান দিয়েই প্রযোজক হিসেবে প্রথম যাত্রা শুরু করছেন তাসনিয়া ফারিণ। তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা ফড়িং ফিল্মস থেকে গানটি তৈরি হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন নাহিয়ান আহমেদ। ভিডিওতে মডেল হয়েছেন ফারিণ ও ইমরান দুজনই।

গানটি ঘিরে চলছে জোর প্রচারণাও। সম্প্রতি টিজার প্রকাশের পাশাপাশি ভিডিও থেকে একটি ছবি শেয়ার করে ফেসবুকে ফারিণ লিখেছেন— ‘আমার মন ইস্পাতের তৈরি। তাই তোমার জন্য গলবে না।’

ছবিতে দেখা যায়, অভিমানী ফারিণের পাশে কান ধরে মন গলানোর চেষ্টা করছেন ইমরান।

এনএনবাংলা/