সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খালেদা জিয়ার চিকিৎসায় এবার যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞরা

 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য চীনের পর এবার যুক্তরাজ্য থেকেও বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় আসছে। তারা বুধবার ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এর আগের দিন সোমবার চীনের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসে খালেদা জিয়ার গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করে তার শারীরিক অবস্থার বিস্তারিত পর্যালোচনা করেছেন। একইভাবে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞরাও এসে তার স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

বিদেশে নেওয়ার ব্যাপারে ডা. জাহিদ হোসেন বলেন, রোগীকে বিদেশে স্থানান্তরের প্রয়োজন হলে সেই প্রস্তুতি আগেই নেওয়া হয়েছে। তবে মেডিকেল বোর্ড ও আগত বিদেশি বিশেষজ্ঞরা তার শারীরিক সক্ষমতা বিবেচনায় নিয়ে যদি মনে করেন তিনি ভ্রমণের ধকল সহ্য করতে পারবেন, তবেই স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে। তার ভাষায়—এ মুহূর্তে রোগীর অবস্থা ও মেডিকেল বোর্ডের পরামর্শই সর্বাধিক গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত ইতোমধ্যে সহায়তার আশ্বাস দিয়েছে।

উল্লেখ্য, নানা জটিলতা নিয়ে ৭৯ বছর বয়সী খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি জটিলতা, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ একাধিক রোগে ভুগছেন।

এনএনবাংলা/