সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গাজীপুরে কারখানার পানি পানে ৩০০ শ্রমিক অসুস্থ, জরুরি ছুটি ঘোষণা

 

গাজীপুরের কালিয়াকৈরের মোয়াজ উদ্দিন টেক্সটাইল কারখানায় পানি পান করে তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় একদিনের ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যার দিকে শ্রমিকরা পানি পান করার পর থেকে তাদের বমি, ডায়রিয়া ও মাথাব্যথার উপসর্গ দেখা দিতে থাকে। অসুস্থদের মধ্যে অন্তত ৫০ জনকে মহাখালী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সফিপুর তানহা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ ইসলাম জানান, হাসপাতালে আসা শ্রমিকরা খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

অসুস্থ শ্রমিক নাসিম ইকবাল ও শিমু আক্তার বলেন, সোমবার সন্ধ্যায়ই অনেকেই অসুস্থ হতে শুরু করে। এরপরও ছুটি ঘোষণা না করায় মঙ্গলবার কারখানায় প্রবেশের পর আরও শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

তানহা হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক রহিমা আক্তার জানান, কারখানার পানি পান করার পরই তার পেট ব্যথা ও ডায়রিয়া শুরু হয়।

মোয়াজ উদ্দিন টেক্সটাইল কারখানার ডেপুটি ম্যানেজার মমিনুল ইসলাম বলেন, শ্রমিকদের অসুস্থতা প্রকাশ পাওয়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হয়। অসুস্থ সকল শ্রমিকের চিকিৎসার ব্যয় কারখানা থেকেই বহন করা হচ্ছে।

এনএনবাংলা/