সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কারাগারের অবহেলায় গুরুতর অসুস্থ হন খালেদা জিয়া: মির্জা ফখরুল

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগারে থাকা অবস্থায় তাঁর রোগের সূচনা। চিকিৎসার অভাবেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।”

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে তিনি আরও বলেন, “দল-মত নির্বিশেষে দেশের সব মানুষ এই মহান নেত্রীর সুস্থতা কামনা করছেন। তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এলে জাতীয় সংকট উত্তরণের পথ আরও সুগম হবে—এমনটাই জনগণের প্রার্থনা।”

বেগম জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, কাতার থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল পৌঁছানোর কথা। সবকিছু ঠিক থাকলে রোববার তাঁকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি রয়েছে। তবে তিনি ফ্লাই করতে পারবেন কি না—সেটি চিকিৎসকরাই চূড়ান্তভাবে সিদ্ধান্ত দেবেন। তিনি বলেন, “উনি এখনো গুরুতর অসুস্থ। চিকিৎসকদের অনুমতি মিললেই তাঁকে লন্ডনে নেওয়া হবে।”

দলীয় চেয়ারপারসনের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে বিএনপি মহাসচিব বলেন, “যিনি সারাটি জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, আসুন আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করি।”

এনএনবাংলা/