সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সবুজ সংকেত পেলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে

 

মেডিকেল বোর্ডের অনুমোদন মিললেই কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে—এরপর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। শনিবার (৬ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী একথা জানিয়েছেন। বিএনপির পক্ষ থেকে তিনিই কাতারের কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক এই বিষয়ে যোগাযোগ করছেন।

এনামুল হক জানান, ম্যাডামের মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই কাতার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবে। এ জন্য তারা প্রস্তুত রয়েছে।

তার ভাষায়, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানালেই অ্যাম্বুলেন্স ঢাকায় এসে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা ইতোমধ্যে কাতার থেকেই করা হয়েছে।

জার্মানি থেকে অ্যাম্বুলেন্স পাঠানোর প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি ঠিক আছে—তবে ওই অ্যাম্বুলেন্স পাঠানোর উদ্যোগ বিএনপির পক্ষ থেকে নয়, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে। সবকিছুই রয়েল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হচ্ছে, আমাদের এতে কোনো ভূমিকা নেই।

এদিকে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের অবস্থাতেই রয়েছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। একাধিক চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, এখনও খালেদা জিয়ার ফ্লাই করার উপযুক্ত সক্ষমতা তৈরি হয়নি—এ কারণেই লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত বিলম্বিত হচ্ছে। গত দুই দিনে কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং রিপোর্ট পর্যালোচনা চলছে বলেও জানানো হয়।

শুক্রবার মেডিকেল বোর্ডের দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিদিনই বোর্ড বৈঠকে তার শারীরিক অবস্থার রিপোর্ট মূল্যায়ন করা হচ্ছে।

গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। এই বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, যিনি শুক্রবার লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন।

এনএনবাংলা/