সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে স্থগিত খালেদা জিয়ার বিদেশ যাত্রা: ডা. জাহিদ

ফাইল ফটো

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন শনিবার এই তথ্য জানিয়েছেন।

বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের সামনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা বিদেশে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছিলাম। তবে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে আসতে পারেনি। এছাড়া বোর্ডের মনে হয়েছে, এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে ফ্লাই করানো সঠিক হবে না। তাই বিদেশ যাত্রায় কিছুটা বিলম্ব ঘটেছে।”

ডা. জাহিদ আরও বলেন, “ভবিষ্যতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নির্ধারণ করবে কখন তাঁকে বিদেশে নেওয়া সম্ভব। আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময় প্রস্তুত রয়েছে।”

তিনি দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানের কথাও জানান এবং উল্লেখ করেন, পুরো চিকিৎসা প্রক্রিয়া দেখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং সমন্বয় করছেন ডা. জুবায়দা রহমান।

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য নিয়ে সতর্ক করে ডা. জাহিদ বলেন, “খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে। অনুরোধ করব—দয়া করে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না।”

ডা. জাহিদ আশাবাদ ব্যক্ত করে বলেন, “এর আগেও প্রতিকূল পরিস্থিতি থেকে আল্লাহর রহমতে খালেদা জিয়া সুস্থ হয়ে উঠেছেন। মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী, এবারও তিনি সুস্থ হবেন। বিদেশ যাত্রার জন্য আমাদের সব প্রস্তুতি রয়েছে।”

এনএনবাংলা/