ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের পর্যালোচনা সভা শেষে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, তফসিল ঘোষণার প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ বিষয়ে সোমবার বিটিভিকে রেকর্ডিংয়ের জন্য আনুষ্ঠানিক চিঠি পাঠানোর পরিকল্পনা রয়েছে। তফসিল ঘোষণার দিন সন্ধ্যায় মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় সভাও করা হবে।
সানাউল্লাহ আরও জানান, তফসিল ঘোষণার পরপরই প্রতিটি উপজেলায় দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব নেবেন। ভোটের পাঁচ দিন আগে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ভোটের আগের রাতেই সব ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, সরকারি, আধা-সরকারি ও সরকারি ব্যাংকের কর্মীদের নির্বাচনী দায়িত্ব দেওয়া হবে। তবে এবার বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে না।
তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সব নির্বাচনী পোস্টার অপসারণের নির্দেশ দেওয়া হবে বলেও জানান তিনি। নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া প্রবাসী ভোটারদের জন্য ব্যালট ছাপানোর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ