সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নিজের বন্দুকের গুলিতে ‘আত্মহত্যা’ বিজিবি সদস্যের

অনলাইন ডেস্ক :

ময়মনসিংহে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় সোহরাব হোসাইন চৌধুরী নামে এক বিজিবি সদস্য নিজের গুলিতে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর খাগডহর এলাকার ৩৯ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত সোহরাব ফেনী জেলার পরশুরাম উপজেলার বাঁশ পাদুয়াগ্রামের আনোয়ার হোসেন চৌধুরীর ছেলে। বিজিবি- ৩৯ ব্যাটালিয়ন ক্যাম্পের সহকারী পরিচালক ইউনুস আলী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) পোস্ট দিয়ে রাত সাড়ে ৯টার দিকে বিজিবি সদস্য সোহরাব নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করেন। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানান এ বিজিবি কর্মকর্তা। কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সোহরাব নামের ওই বিজিবি সদস্য নিজের বন্দুকের গুলিতে নিজেই আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।