সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সিআইডি ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অধীন ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) ডরমেটরিতে ঝুলন্ত অবস্থায় আফতাব উদ্দিন রিগান নামের এক উপ-পরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার এসআই শামীম হাসান। তিনি জানান, সকালে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং দরজা ভেঙে ভিতর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত এসআই আফতাব উদ্দিন রিগান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটিতে কর্মরত ছিলেন। ২০১৭ সালে ৩৫তম আউটসাইড ক্যাডেট এসআই হিসেবে ট্রেনিং শেষ করে তিনি পুলিশে যোগ দেন।

মৌলভীবাজার জেলার বাসিন্দা রিগান প্রশিক্ষণের জন্য সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলে ডরমেটরিতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

এনএনবাংলা/