সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সুষ্ঠু নির্বাচনের জন্য রাষ্ট্রপতি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন: ইসি সচিব

 

রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, “নির্বাচন কমিশন যাতে সুষ্ঠু ও ভালো নির্বাচন পরিচালনা করতে পারে, রাষ্ট্রপতি তা নিশ্চিত করার জন্য সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।”

বৈঠকে সিইসির পক্ষ থেকে ভোটার তালিকার ক্রম সংযোজন, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া এবং সংসদ নির্বাচনের দিন গণভোটের বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। এছাড়া ভোটের সময় বৃদ্ধি, ইসির সার্বিক প্রস্তুতি এবং প্রবাসী ভোটের বিষয়গুলোও আলোচিত হয়েছে।

অন্যদিকে, নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে কমিশনারদের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার। বৈঠকের প্রায় এক ঘণ্টা পর তফসিল ঘোষণা করা হবে।

এর আগে, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দল বুধবার সকাল ১২:২০ মিনিটে বঙ্গভবনে পৌঁছান।

এনএনবাংলা/