সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চুরি করতে এসে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ হত্যা, স্বর্ণালঙ্কার লুট

 

জামালপুরের সরিষাবাড়ীতে র‌্যাব কর্মকর্তার স্ত্রী লিপি আক্তার (৩৫) শ্বাসরোধে নিহত হওয়ার পর ঘর থেকে স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে পৌরসভার গণময়দান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লিপি আক্তার ওই এলাকার মহর আলীর স্ত্রী। মহর আলী র‌্যাব-২ এ এসআই হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।

সরিষাবাড়ী থানার ওসি বাচ্ছু মিয়া জানান, রাত ২টা থেকে ৩টার কোনো এক সময় জানালার গ্রীল কেটে ঘরে ঢোকে চোরেরা। লিপি আক্তার বিষয়টি টের পেয়ে গেলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর ঘর থেকে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় তারা।

তিনি আরও বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত হয়েছে। ময়নাতদন্তের জন্য লিপি আক্তারের মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এনএনবাংলা/