সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ফেব্রুয়ারির নির্বাচনের পর পদত্যাগের পরিকল্পনা রাষ্ট্রপতির: রয়টার্স

ছবি: রয়টার্স

 

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর, তাঁর মেয়াদের মাঝামাঝি সময়ে পদত্যাগের পরিকল্পনা করছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তিনি হোয়াটসঅ্যাপে দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি বলেন, “আমি চলে যেতে আগ্রহী। আমি বাইরে যেতে আগ্রহী। তবে নির্বাচনের আগে আমার দায়িত্ব পালন করা উচিত।” তিনি আরও যোগ করেন, সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি পদে থাকার কারণে তার অবস্থান এখনও অক্ষুণ্ণ।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বলেছেন, ড. ইউনূস প্রায় সাত মাস ধরে তার সঙ্গে দেখা করেননি এবং বিশ্বজুড়ে বাংলাদেশি দূতাবাসগুলো থেকে তার প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে। এই কারণে তিনি ‘অপমানিত বোধ’ করছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিন দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও মূল নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে। বাংলাদেশে ১৭ কোটি ৩০ লাখ মানুষের ক্ষমতা মূলত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে কেন্দ্রীভূত।

২০২৪ সালের আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভের কারণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হলে সংসদ ভেঙে দেওয়ার পর রাষ্ট্রপতিই শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৩ সালে সাহাবুদ্দিন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন।

এনএনবাংলা/