সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শিশু সাজিদের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

 

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে মৃত্যু হওয়া দুই বছরের শিশু সাজিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় কবরস্থান-সংলগ্ন মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে কবরস্থানে দাফন করা হয়।

সকাল থেকেই জানাজায় অংশ নিতে গ্রামের বয়স্ক, যুবক, নারী-শিশুসহ হাজারো মানুষের ঢল নামে। শেষবারের মতো সাজিদকে দেখতে এসে চোখের জল ধরে রাখতে পারেননি কেউই। জানাজার ইমামতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। নামাজ শেষে হাজারো মানুষ হাত তুলে এই শিশুর মাগফিরাত কামনা করেন।

গ্রামবাসীরা জানান, একটি শিশুর জানাজায় পুরো গ্রাম এমনভাবে এক হয়েছিল— যা আগে দেখা যায়নি। সবার একটি প্রার্থনা— এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা যেন আর কোনো পরিবারের জীবনে না আসে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ৩২ ঘণ্টার টানা প্রচেষ্টার পর প্রায় ৪৫ ফুট গভীর থেকে সাজিদের নিথর দেহ উদ্ধার করেন। উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় শিশু সাজিদ। দীর্ঘ ৩২ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে তার মরদেহ পাওয়া যায়।

এনএনবাংলা/