সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ওসমান হাদির কানের নিচে গুলি লেগেছে , অবস্থা আশঙ্কাজনক

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় প্রচারের এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গুলি তার বাম কানের নিচে লাগে।

দুপুর আড়াইটার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, “তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক।”

ওসমান হাদি এখন কোমায় আছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ।

এসআই মো. সেলিম জানান, হাদির মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তিনি বলেন, “মাথা লক্ষ্য করেই গুলি করা হয়েছে বলে ধারণা করছি। তাকে ইমারজেন্সির ওসেক ইউনিটে নেওয়া হয়েছে।”

গুলিবিদ্ধ হাদিকে হাসপাতালে নিয়ে যান জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজি।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “হাদির মতো আমাদের জীবনও ঝুঁকিতে রয়েছে। আমাদেরকেও হত্যা করা হতে পারে, কিন্তু আমরা জীবন দিয়ে লড়াই চালিয়ে যাব।”

ডিএমপির মতিঝিল জোনের ডিসি মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি, তবে এখনও নিশ্চিত নই। আমাদের টিম পাঠানো হয়েছে। নিশ্চিত তথ্য পেলে বিস্তারিত জানাব।”

এনএনবাংলা/