সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের প্রভাবশালী ব্যক্তিত্ব শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তথ্য চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সাধারণ জনগণের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের সম্পর্কে কারও কাছে যদি কোনো তথ্য থাকে, তবে তা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করে, অথবা মতিঝিল জোনের ডিসি ও পল্টন থানার ওসিকে সরাসরি জানাতে পারবেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এক বিবৃতিতে জানান, গত ১২ ডিসেম্বর শুক্রবার, রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী কিছু দুর্বৃত্ত শরিফ ওসমান হাদির ওপর হামলা চালায়, যার ফলে তিনি গুরুতর আহত হন। ডিএমপি হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীতে তৎপরতা বাড়িয়েছে।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলাকারীর প্রাথমিক শনাক্তকরণ করা সম্ভব হয়েছে এবং পুলিশ তাকে দ্রুত খুঁজছে। এই ব্যক্তি সম্পর্কে যেকোনো তথ্য থাকলে অথবা তাঁকে দেখতে পেলে দ্রুত ডিএমপির মোবাইল নম্বর অথবা ৯৯৯–এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তাদের উপযুক্তভাবে পুরস্কৃত করা হবে। যারা সাহায্য করতে চান, তারা মতিঝিল জোনের ডিসি-র ০১৩২০০৪০০০৮০ বা পল্টন থানার ওসির ০১৩২০০৪০১৩২ নম্বরে যোগাযোগ করতে পারেন।

এনএনবাংলা/