সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাদির ওপর হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: রিজওয়ানা

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জাতীয় নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের ভিত্তিকে দুর্বল করতেই এ হামলা চালানো হয়েছে। সাধারণ মানুষকে আতঙ্কিত করাই এর মূল উদ্দেশ্য। তবে তিনি আশ্বস্ত করেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ এসব অপতৎপরতার উপযুক্ত জবাব দেবে।

রিজওয়ানা হাসান আরও বলেন, সরকার ও বিচার বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। এই সমন্বয় না থাকলে পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারত বলে তিনি মন্তব্য করেন।

অজামিনযোগ্য মামলায় আসামির জামিন প্রসঙ্গে তিনি বলেন, বিচারক চাইলে জামিন দিতে পারেন, আবার না দিলে তা নিয়েও সমালোচনা হয়। এ কারণে বিকৃত বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যেন নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এনএনবাংলা/