সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ: প্রেস উইং

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশ সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল নিশ্চিত করবে। তবে, কিভাবে এই নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়িত হবে তা নিয়ে এখনো বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়নি।

রোববার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক নেতারা, সম্ভাব্য প্রার্থী, তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা এবং অনলাইন (সাইবার) স্পেসে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে—এর বিস্তারিত নির্দেশনা শীঘ্রই দেওয়া হবে। এছাড়া গণঅভ্যুত্থান ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের বাড়তি নিরাপত্তা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় মূল হামলাকারী ও তার সহযোগীদের শনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিবিড় অভিযান চালাচ্ছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলও ইতোমধ্যে জব্দ করা হয়েছে এবং সন্দেহভাজনদের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করা হচ্ছে।

প্রধান সন্দেহভাজন যেন সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য শুক্রবার রাত থেকেই সব ইমিগ্রেশন চেকপোস্টে তার ছবি ও অন্যান্য তথ্য সরবরাহ করা হয়েছে। সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র‍্যাবের টহলও জোরদার করা হয়েছে।

এই হামলার সঙ্গে যুক্ত থাকতে পারে এমন আরও কয়েকজন সন্দেহভাজনকেও নজরদারিতে আনা হয়েছে।

এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনারকে ডেকে আন্তর্জাতিক অপরাধ আদালতে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে।

হাইকমিশনারকে জানানো হয়েছে, ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনা বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি আসন্ন নির্বাচন ব্যাহত করার উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছেন এবং তার দলের সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য নির্দেশনা দিচ্ছেন।

ভারত সরকারকে অনুরোধ জানানো হয়েছে, তারা যেন দ্রুত তার এবং ভারতে থাকা তার সহযোগীদের এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করে। পাশাপাশি, শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীরা যদি বাংলাদেশ থেকে ভারতে পালাতে চেষ্টা করে, তবে ভারতীয় কর্তৃপক্ষ যেন তাদের আটক করে এবং বাংলাদেশকে প্রত্যর্পণ নিশ্চিত করে।

এনএনবাংলা/