সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মনোমুগ্ধকর এয়ার শোতে আকাশ রাঙালো লাল-সবুজে, প্যারাস্যুটিংয়ে গড়ল বিশ্ব রেকর্ড

 

বাংলাদেশের বিজয়ের ৫৪ বছর উপলক্ষে আজ মঙ্গলবার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য এয়ার শো। দুপুর ১২টার দিকে বিজয় দিবসের অনুষ্ঠানে ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা নিয়ে ১২ হাজার ফুট উচ্চতা থেকে ফ্রি ফল জাম্প করেন।

সশস্ত্র বাহিনীর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপারের এই পতাকাবাহী স্কাইডাইভ প্রদর্শনীকে বিশ্বের সর্ববৃহৎ পতাকা-প্যারাট্রুপিং প্রদর্শনী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।

এই ৫৪ জন ফ্রি ফল জাম্পারের মধ্যে রয়েছেন—বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ জন, নৌবাহিনীর ৫ জন, বিমানবাহিনীর ২ জন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। আশিক চৌধুরী গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ছবি আঁকা একটি বিশেষ হেলমেট পরেন।

এ ছাড়া ৪৯ থেকে ৫৪ নম্বর বক্ষ নম্বরধারী ফ্রি ফল জাম্পাররা সুদানে নিহত ৬ জন শান্তিরক্ষীর নাম বুকে ধারণ করেন। এই ফ্রি ফল জাম্পের সার্বিক তত্ত্বাবধায়ক এবং ড্রপ জোন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান।

বেলা সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এয়ার শোতে অংশ নেওয়া উড়োজাহাজগুলো আকাশে ছড়িয়ে দেয় নানা রঙের ধোঁয়া। জাতীয় পতাকার লাল-সবুজের পাশাপাশি দেখা যায় বিভিন্ন রঙের নান্দনিক প্রদর্শনী। হেলিকপ্টারগুলো বহন করে জাতীয় পতাকা ও সশস্ত্র বাহিনীর পতাকা।

এয়ার শো দেখতে সকাল থেকেই তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে দর্শনার্থীদের ঢল নামে। অনেকের হাতে ছিল জাতীয় পতাকা, কারও কপালে বাঁধা ছিল বিজয় দিবস লেখা লাল-সবুজ ফিতা। জাতীয় রঙের পোশাকেও হাজির হন অসংখ্য দর্শক। দর্শনার্থীদের চাপ বাড়ায় সকাল ১০টা ৪০ মিনিটের দিকে পুরোনো বিমানবন্দরের প্রবেশ ফটক বন্ধ করে দেওয়া হয়।

এনএনবাংলা/