সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

 

রাজধানীর লালবাগ এলাকার ইসলামবাগের চেয়ারম্যানঘাটে একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের তথ্যমতে, বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ওই গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেয় ফায়ার সার্ভিস।

দুপুর ১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বর্তমানে লালবাগের ২টি, হাজারীবাগের ২টি, পলাশীর ২টি এবং সিদ্দিকবাজারের ৪টিসহ মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে।

এখনো পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ সময় স্থানীয় বাসিন্দারাও ফায়ার সার্ভিসের কাজে সহায়তা করছেন।

এনএনবাংলা/