সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এবার বাংলাদেশি হাইকমিশনারকে তলব করল ভারত

 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের নিযুক্ত হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাকে তলব করেছে দিল্লি। একই সঙ্গে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে ঘিরে সাম্প্রতিক হুমকি এবং বাংলাদেশি কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের ভারতবিরোধী উসকানিমূলক বক্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে ভারত।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে রিয়াজ হামিদুল্লাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সেই ঘটনার মাত্র দুই দিনের মাথায় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করার বিষয়টি সামনে এলো।

কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও শেখ হাসিনার সরকার উৎখাতে নেতৃত্ব দেওয়া ছাত্র আন্দোলনের অন্যতম মুখ হাসনাত আবদুল্লাহর মন্তব্যকে কেন্দ্র করেই এই তলব। ঢাকায় এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ ‘বিচ্ছিন্নতাবাদী ও ভারতবিরোধী শক্তি’কে আশ্রয় দিতে পারে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলো—যা ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত—দেশটির মূল ভূখণ্ড থেকে ‘বিচ্ছিন্ন’ করার সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

এদিকে চলতি সপ্তাহের শুরুতে এক বিক্ষোভে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয়, যা দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনকে আরও তীব্র করেছে।

এই প্রেক্ষাপটে, ২০২৬ সালের প্রথম দিকে বাংলাদেশে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলমান প্রচার-প্রচারণায় উত্তেজনামূলক বক্তব্য অব্যাহত থাকলে প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

এনএনবাংলা/