সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকায় ফিরছেন তারেক রহমান

 

আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব আব্দুস সাত্তার। খবর বিবিসি বাংলা।

আব্দুস সাত্তার জানান, লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন তারেক রহমান। তিনি বিবিসি বাংলাকে আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেয়েকে (জাইমা রহমান) সঙ্গে নিয়ে দেশে ফিরছেন।

এর আগে ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, “সবকিছু ঠিক থাকলে” আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন তারেক রহমান।

উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির কথিত অভিযোগে আটক হয়ে ১৮ মাস কারাগারে ছিলেন তারেক রহমান। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি মুক্তি পান। এক সপ্তাহ পর, ১১ সেপ্টেম্বর, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় পর দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এনএনবাংলা/