সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জানাজার পর মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে লাখো জনতা

 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই বিপ্লবের শহিদ শরিফ ওসমান হাদির জানাজা শেষে মিছিল নিয়ে শাহবাগে যাওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে হাদির জানাজা নামাজের আগে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। জানাজা শেষে বিপুলসংখ্যক মানুষ শাহবাগের দিকে যাত্রা শুরু করেন।

বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের বলেন, “আমরা এখানে শুধু শোক প্রকাশ করতে আসিনি, ভাইয়ের রক্তের বদলা নিতে জানাজায় দাঁড়িয়েছি।”

তিনি অভিযোগ করেন, হাদির ওপর হামলার এক সপ্তাহ পার হলেও এখনো হামলাকারীকে গ্রেপ্তার করা হয়নি। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে গত এক সপ্তাহে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানান তিনি।

এর আগে জানাজা মঞ্চে বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা। তিনি শহিদ হাদির জন্য সবার কাছে দোয়া কামনা করেন। এরপর বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। পরে হাদির বড় ভাই বক্তব্য রাখেন এবং তিনিই জানাজার নামাজে ইমামতি করেন।

এনএনবাংলা/