সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল হচ্ছে শাহবাগ

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ উত্তাল হয়ে উঠেছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে এই আন্দোলন শুরু হয়।

সরেজমিনে দেখা গেছে, শহীদ শরিফ ওসমান হাদির জানজা সম্পন্ন হওয়ার পর ছাত্র-জনতা মিছিল নিয়ে শাহবাগে প্রবেশ করতে থাকে। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগানও দিতে থাকে।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শহীদ শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়।

এর আগেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ৩৩ মিনিটে অনুষ্ঠিত জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ অংশ নেন।

হাদির জানাজার নামাজ অঞ্জলি দেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

এসময় পুরো এলাকা শোকের ছায়ায় ঢেকে যায়। জানাজা শেষে শহীদ ওসমান হাদির মরদেহ দাফনের উদ্দেশ্যে ঢাকার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় নেওয়া হয়।

এনএনবাংলা/