সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাদির হত্যাকারীদের অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঠিক ধারণা নেই: উপদেষ্টা

 

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীরা বর্তমানে কোথায় অবস্থান করছে—সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোর কমিটির বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হত্যাকারীদের অবস্থান প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি আমরা জানতাম তারা এখন কোথায় আছে, তাহলে তো আগেই গ্রেপ্তার করা হতো। সুনির্দিষ্ট তথ্য থাকলে অবশ্যই ধরে ফেলতাম। তারা দেশে থাকতে পারে, আবার দেশের বাইরেও থাকতে পারে। তবে অবস্থান নিশ্চিত না হওয়ায় এখনো ধরা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে ফয়সালকে শনাক্ত করা হয়েছে।

এ সময় নিজের পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি যদি পদত্যাগ করতাম, তাহলে আজ এখানে বসে আপনাদের সঙ্গে কথা বলতাম না।

এনএনবাংলা/