সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নিরাপত্তা ঝুঁকিতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন, সব ধরনের সেবা সাময়িক স্থগিত

 

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষিতে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সোমবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শনিবার রাতে হাইকমিশনের সামনে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০ থেকে ২৫ জন সদস্য বিক্ষোভে অংশ নেয়। তারা প্রায় ২০ মিনিট ধরে হাইকমিশনের সামনে অবস্থান করে বাংলাদেশবিরোধী স্লোগান দেয় এবং বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে প্রকাশ্যে হুমকি দেয়।

এ বিষয়ে রোববার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, কূটনৈতিক এলাকার ভেতরে অবস্থিত হাইকমিশনটি সাধারণত অত্যন্ত নিরাপদ একটি স্থানে রয়েছে। সেই সুরক্ষিত এলাকায় চরমপন্থীদের প্রবেশ করা অস্বাভাবিক এবং অপ্রত্যাশিত। তিনি আরও জানান, এ ঘটনার পর হাইকমিশনার ও তাঁর পরিবার নিজেদের নিরাপত্তা নিয়ে ঝুঁকি ও হুমকি অনুভব করছেন।

এনএনবাংলা/