সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ১৫ হাজার পুলিশ মোতায়েন

 

ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও মরদেহ আগুনে পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানানো হয়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ বিক্ষোভ ঘিরে নিরাপত্তা জোরদার করতে প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীদের বাংলাদেশ হাইকমিশন থেকে প্রায় ৮০০ মিটার দূরে আটকে রাখতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

প্রতিবেদনে আরও বলা হয়, হাইকমিশনের ভেতরে প্রবেশ ঠেকাতে সরকারি বাস ব্যবহার করে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশ হাইকমিশন এলাকার নিরাপত্তা কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখে। তবে কিছু বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে দূতাবাসের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা অন্তত দুটি নিরাপত্তা ব্যারিকেড অতিক্রম করতে সক্ষম হয় এবং ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকে।

এনডিটিভি জানায়, সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরাপত্তা সংস্থাগুলো আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। হাইকমিশন ভবনের চারপাশে তিন স্তরের ব্যারিকেড স্থাপন করা হয়েছে। পাশাপাশি, ভিড় নিয়ন্ত্রণে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এদিকে একই দিন মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। সেখানে তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেন।

এনএনবাংলা/