সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

তারেক রহমানের ‘লিডার আসছে’ পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে রাজধানী 

ছবি: মঈন আহমেদ

 

যুক্তরাজ্যের লন্ডনে দীর্ঘ ১৭ বছর কাটানোর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ডে ‘লিডার আসছে’, ‘হে বিজয়ী বীর, তোমাকে স্বাগত’ শীর্ষক স্লোগানে ছেয়ে গেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পল্টন, মৎস্য ভবন মোড়, কাকরাইল, মোহাম্মদপুর, কারওয়ান বাজার, মহাখালী, গুলশান, বাড্ডাসহ বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে লাগানো এসব ব্যানার-বিলবোর্ডে শোভা পাচ্ছে তারেক রহমানের ছবি।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা নানা কর্মসূচি হাতে নিয়েছেন। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার দেশে ফেরার খবর নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং দলীয় রাজনীতিতে নতুন গতি আনবে বলে মনে করা হচ্ছে।

এর অংশ হিসেবে আগামী ২৫ ডিসেম্বর রাজধানীর ৩০০ ফিট এলাকাজুড়ে বিশাল মঞ্চ তৈরি করা হচ্ছে, যেখানে তারেক রহমান মূল সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেবেন। গত রোববার (২১ ডিসেম্বর) থেকে বিশ্বরোডের পূর্বাচলমুখী অংশে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, তারেক রহমান ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কারাগার থেকে মুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে চলে যান।

এনএনবাংলা/