সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দুই দফায় সেন্টমার্টিনের ১৩ জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

 

বঙ্গোপসাগরে সেন্টমার্টিন দ্বীপের অদূরে মাছ ধরার সময় দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ১৩ জন বাংলাদেশি জেলেকে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা আটক করেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ও দুপুরে পৃথক দুটি ঘটনায় মিয়ানমারের মংডু সংলগ্ন সাগর এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

আটক জেলেদের মধ্যে পরিচয় জানা গেছে সেন্টমার্টিনের বাসিন্দা নূর মোহাম্মদ (৬০), মো. হামিদ হোসেন (৪৫), জসিম উদ্দিন (১৮), মো. হারুন মিয়া (৪০) এবং শামলাপুর এলাকার বাসিন্দা মো. হাবিবুল্লাহ (৬০) ও তার ছেলে মো. হাসেম (১৫)। বাকি সাতজন জেলের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

স্থানীয় জেলে আলাউদ্দিন জানান, মঙ্গলবার সকালে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিকে মিয়ানমারের মংডু সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরছিলেন জেলেরা। এ সময় আরাকান আর্মির সদস্যরা একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ছয়জন জেলেকে আটক করে নিয়ে যায়। নৌকায় থাকা মাছ ও জালও তারা জব্দ করে। পরে একই দিন দুপুর ১২টার দিকে মাছ শিকার শেষে ফেরার পথে আরও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ সাতজন জেলেকে আটক করা হয়।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, স্থানীয় জেলেদের মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে সেন্টমার্টিন ও শামলাপুর এলাকার মোট ১৩ জন জেলেকে আরাকান আর্মি আটক করেছে। এর মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও সাতজনের পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় দুটি নৌকাও জব্দ করা হয়েছে।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বলেন, জেলে আটকের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কেউ অবহিত করেনি। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

এনএনবাংলা/