সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ব্রাহ্মণপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ দুইজন গ্রেপ্তার

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ

ব্রাক্ষণপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের প্রধান মোঃ আলমগীর ও তার সহযোগী মোঃ বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গোপন সংবাদে রাতে থানার এসআই মোঃ মেহেদী হাসান জুয়েল এর নের্তৃত্বে একদল পুলিশ মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকায় অভিযান চালিয়ে আলমগীর ও বিল্লালকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ আলমগীরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, মাদকসহ ২১টি মামলা রয়েছে। অপরদিকে তার সহযোগী মোঃ বিল্লাল হোসেনের বিরুদ্ধে রয়েছে ১৫ টি মামলা। আলমগীর দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত দলের সরদার হিসেবে সক্রিয় ছিল বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, আলমগীর ও তার সহযোগীদের চুরি ও ডাকাতির কারণে দীর্ঘদিন ধরে এলাকাবাসী আতঙ্ক ও অতিষ্ঠতার মধ্যে দিন কাটাচ্ছিল।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।