সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ায় ঘন কুয়াশার মধ্যে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। ২৪ ডিসেম্বর বুধবার সকাল ৭টার দিকে কুলাউড়া-জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের আছুরীঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় পিকআপভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহতরা হলেন, জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের মো. দুলু মিয়ার ছেলে জাবেদ আহমেদ (১৯) এবং একই উপজেলার ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)। তারা দুজন সম্পর্কে বন্ধু। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি কুলাউড়ার দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপভ্যান সজোরে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই এলাকায় ঘন কুয়াশা থাকায় সড়কে যানবাহন চলাচল ছিলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া দুর্ঘটনার সময় পিকআপ ও মোটরসাইকেল উভয় যানবাহনেরই গতি তুলনামূলক বেশি ছিল বলে জানান তারা।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, নিহত দুই তরুণের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।