সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই : তারেক রহমান

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেটি একজন মা স্বপ্ন দেখেন—একটি নিরাপদ বাংলাদেশ। যেখানে মানুষ নিশ্চিন্তে ঘর থেকে বের হতে পারবে এবং নিরাপদে ঘরে ফিরতে পারবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ লাখো শহীদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। তিনি আরও বলেন, দেশের মানুষ আবারও কথা বলার স্বাধীনতা ফিরে পেতে চায়। জনগণ চায় তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার নিশ্চিত হোক। এখন সময় এসেছে সবাই মিলে নতুন করে দেশ গড়ার কাজে এগিয়ে আসার।

এদিন বিকেল ৩টা ৫০ মিনিটে তারেক রহমান রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে উপস্থিত হন। অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এনএনবাংলা/