সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

‘মারাদোনা কাপ’ নামে বার্সা ও বোকা জুনিয়র্স ম্যাচ

অনলাইন ডেস্ক :

দিয়েগো মারাদোনার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানাতে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের বিপক্ষে একটি ম্যাচ খেলবে বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটি সোমবার এক বিবৃতিতে জানায়, ‘মারাদোনা কাপ’ নামে ম্যাচটি হবে আগামী ১৪ ডিসেম্বর। বোকা জুনিয়র্সও নিশ্চিত করেছে, এই ম্যাচে তারা অংশ নেবে। ম্যাচটি হবে সৌদি আরবের রিয়াদের মারসুল পার্কে। কার্ডিয়াক অ্যারেস্টে গত বছরের ২৫ নভেম্বর ফুটবল বিশ্বকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক মারাদোনা। বয়স হয়েছিল ৬০ বছর। সমৃদ্ধ ক্যারিয়ারে বার্সেলোনা ও বোকা জুনিয়র্সের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। দুটি ক্লাবের হয়েই জিতেছেন শিরোপা।