সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

‘খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার অবশ্যই দায় রয়েছে’

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল বলেন, একটি প্রহসনমূলক মামলার রায়ের মাধ্যমে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয় এবং সেখানে তাকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে। যে মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, সেটি সম্পূর্ণ সাজানো ছিল—এ বিষয়টি সর্বোচ্চ আদালতে আপিল ও রিভিউ শুনানির মাধ্যমে প্রমাণিত হয়েছে।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে সব সময় খালেদা জিয়ার খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার চেষ্টা করেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি আবার বিদেশে চিকিৎসার উপযোগী হতো, তাহলে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করা হতো বলেও তিনি উল্লেখ করেন।

এনএনবাংলা/