সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জানাজায় মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

 

লাখো মানুষের উপস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। এ সময় পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মায়ের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান এবং ক্ষমা প্রার্থনা করেন।

বুধবার (৩১ ডিসেম্বর) জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। উপস্থিত সকলের উদ্দেশে তিনি জানান, যদি তার মা জীবদ্দশায় কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, তবে যেন তার সঙ্গে যোগাযোগ করা হয়—ইনশাআল্লাহ তিনি তা পরিশোধ করবেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া জীবিত অবস্থায় তার কোনো আচরণ বা কথাবার্তায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে তিনি তার পক্ষ থেকে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন এবং তার জন্য দোয়া করার অনুরোধ জানান।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে জানাজার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে খালেদা জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স জিয়া উদ্যানের উদ্দেশে রওনা দেয়।

এনএনবাংলা/পিএইচ