সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মায়ের জানাজায় অংশ নেওয়া দেশবাসীর প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

 

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।খবর (বাসস)

বুধবার রাতে  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত বিএনপি চেয়ারপার্সন, তিনবারের প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মাতা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় মানুষের ঢল নামে।

তিনি আরও বলেন, জানাজায় দুরদুরান্ত থেকে লাখ লাখ সাধারণ মানুষ, অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মন্ডলী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমের সাংবাদিকসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন।  আমি দেশবাসীসহ জানাজায় অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ  করছি।

এনএনবাংলা/পিএইচ