সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

স্ত্রীসহ সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

 

ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও তাঁর স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে থাকা ২৮টি ব্যাংক হিসাব এবং দুটি বিও হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন দুর্নীতি দমন কমিশনের পক্ষে সহকারী পরিচালক রাসেল রনি অভিযুক্তদের ব্যাংক ও বিও হিসাব অবরুদ্ধের আবেদন জানান।

আবেদনে উল্লেখ করা হয়, সরকারি কর্মকর্তা থাকা অবস্থায় বিপ্লব কুমার সরকার ঘুষ ও দুর্নীতির মাধ্যমে নিজের ও অন্যদের নামে-বেনামে সম্পত্তি অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে, যা বর্তমানে অনুসন্ধানাধীন। জ্ঞাত আয়বহির্ভূত এসব সম্পদ অর্জনের পাশাপাশি অবৈধ আয়ের উৎস গোপন করতে বিভিন্ন লেনদেন করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

দুদকের আবেদনে আরও বলা হয়, অভিযুক্ত বিপ্লব কুমার সরকার ও তাঁর স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে থাকা ব্যাংক ও বিও হিসাব থেকে অর্থ স্থানান্তর বা বেহাত করার চেষ্টা চলছে। এসব সম্পদ সরিয়ে নেওয়া হলে ভবিষ্যতে অর্থ উদ্ধার করা কঠিন হয়ে পড়তে পারে। এ পরিস্থিতিতে অবিলম্বে হিসাবগুলো থেকে অর্থ উত্তোলন বন্ধ করা জরুরি।

এদিকে জানা গেছে, গত ৯ ডিসেম্বর একই আদালত বিপ্লব কুমার সরকার, তাঁর স্ত্রী হোসনেয়ারা বেগম, ভাই প্রণয় কুমার সরকার এবং হোসনেয়ারার বোন শাহানারা বেগমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন।

এনএনবাংলা/পিএইচ