সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পাটুরিয়ায় যানবাহনসহ ফেরিডুবি

অনলাইন ডেস্ক :

মানিকগঞ্জের পাটুরিয়া আরিচা ৫নং ফেরিঘাটে যানবাহনসহ একটি ফেরি ডুবে গেছে। বুধবার সকাল ৯ টা ৩৪ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের স্টেশন অফিসার (মিডিয়া সেল) মো. রায়হানুল জানান, ‘রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে ‘আমানত শাহ’ নামে ফেরিটি যানবাহন লোড করে পাটুরিয়ার ফেরিঘাটে নোঙর করার সময় এ দুর্ঘটনা ঘটে।’

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ফেরিতে থাকা কিছু লোক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।