সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

প্রথমবারের মতো রেমিট্যান্স ছাড়াল ৩০ বিলিয়ন ডলার

 

আগের সব রেকর্ড ভেঙে ২০২৫ সালে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রথমবারের মতো ব্যাংকিং চ্যানেলে কোনো এক বছরে ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছর প্রবাসীরা মোট ৩ হাজার ২৮২ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন।

এর আগের বছর ২০২৪ সালে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৬৮৯ কোটি ডলার। সে হিসেবে এক বছরে প্রবাসী আয় বেড়েছে ৫৯৩ কোটি ডলার, যা প্রবৃদ্ধির হিসাবে ২২ দশমিক ০৫ শতাংশ। ২০২৪ সালের উচ্চ প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ২০২৫ সালেও রেমিট্যান্স বৃদ্ধির এই ধারা পুরো অর্থনীতিকে স্বস্তিতে রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বছরভিত্তিক রেমিট্যান্সের পাশাপাশি একক মাস হিসেবেও রেকর্ড গড়েছে প্রবাসী আয়। ভোটের আগে গত ডিসেম্বর মাসে দ্বিতীয়বারের মতো ৩ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছে রেমিট্যান্স। ওই মাসে প্রবাসীরা মোট ৩২৩ কোটি ডলার দেশে পাঠিয়েছেন, যা এক মাসে এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ।

এর আগে রমজান ও ঈদকে কেন্দ্র করে গত বছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩৩০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। এছাড়া গত নভেম্বরে ২৮৯ কোটি ডলার এবং আগের বছরের ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। সাধারণত প্রতিবছর ঈদকে কেন্দ্র করে রেমিট্যান্স বাড়লেও এবার রমজানের আগেই এই রেকর্ড প্রবাহ দেখা গেছে।

রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী প্রবণতার সরাসরি প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। ডলার প্রবাহ বাড়ায় বাজার থেকে ব্যাপকভাবে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। গত বছর বিভিন্ন ব্যাংক থেকে মোট ৩১৩ কোটি ৫৫ লাখ ডলার কেনা হয়েছে।

সব মিলিয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ১৯ বিলিয়ন ডলার। আর বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ হয়েছে ২৮ দশমিক ৫২ বিলিয়ন ডলার, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

দেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল ২০২১ সালের আগস্টে। এরপর ধারাবাহিকভাবে কমতে কমতে আওয়ামী লীগ সরকার পতনের সময় তা নেমে আসে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংক ২০২১ সালের মাঝামাঝি থেকে রিজার্ভ থেকে প্রায় ২৮ বিলিয়ন ডলার বিক্রি করে।

এনএনবাংলা/