সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমল দেড় গুণ

 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে। সরকারের এই পদক্ষেপের ফলে বাংলাদেশে মোবাইল ফোন শিল্প আরও বিস্তৃত হওয়ার আশা ব্যক্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আগে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ ছিল, যা এখন ১০ শতাংশ করা হয়েছে। আর দেশে উৎপাদিত ফোনের ট্যাক্স ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে প্রচুর পরিমাণে ব্যবহৃত মোবাইল ফোন বিদেশ থেকে আনা হয়। সেগুলো আনার পর কিছুটা পরিবর্তন করে বিক্রি করা হয়। এতে সাধারণ ক্রেতারা ক্ষতিগ্রস্ত হন এবং সরকারও যথেষ্ট ট্যাক্স থেকে বঞ্চিত হয়। আশা করা হচ্ছে, দেশীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বৃদ্ধি পাবে এবং দামও কমে আসবে।

নতুন বছরের শিক্ষার্থীদের বই বিতরণের বিষয়ে প্রেস সচিব বলেন, “১৫ জানুয়ারির মধ্যে সব পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে। শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে মোট ১২৩টি বইয়ের ভুল সংশোধন করা হয়েছে।

এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার যোগ করেন, মোট পাঠ্যপুস্তকের ৮৩ শতাংশ ইতিমধ্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি বইসমূহ সময়মতো বিতরণ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

এনএনবাংলা/পিএইচ