সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে ‘আটক’ করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় “ব্যাপক সামরিক অভিযান” চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ আটক করা হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলার বিরুদ্ধে বড় ধরনের হামলা পরিচালনা করেছে। এ অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে সরিয়ে নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, “এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বয়ে সম্পন্ন হয়েছে। বিষয়টির বিস্তারিত তথ্য পরে জানানো হবে। আজ সকাল ১১টায় মার-এ-লাগোতে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।” — প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প।

অন্যদিকে, ভেনেজুয়েলা সরকার দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

শুক্রবার দিবাগত রাত থেকে ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর হামলা শুরু হয়। রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এনএনবাংলা/পিএইচ