সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সুপার টুয়েলভে দ্বিতীয় হার টাইগারদের

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ।

বুধবার আবুধাবিতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ইংল্যান্ডকে ১২৪ রানের টার্গেট দেয় বাংলাদেশ।

ইংল্যান্ডের হয়ে জেসন রয় ৬১ রান করে দলের জয়ে গুরত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন মুশফিকুর রহিম। ৩০ বল খেলে এ রান করেন তিনি।তবে শুরুটা ভালো করলেও আবারও ব্যর্থ হয়েছেন লিটন দাস। মাত্র ৯ রান করে মঈন আলীর বলে ফেরেন তিনি। পরের বলেই নাঈমকেও ফেরান মঈন আলী।

এছাড়া তিন নম্বর উইকেটে খেলতে নেমে সাকিবও ব্যর্থ হন। সাত বলে খেলে স্কোরবোর্ডে মাত্র চার রান যোগ করেন সাকিব।

চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহ ও মুশফিকের ব্যাট থেকে আসে ৩৭ রান। এছাড়া নবম উইকেটে খেলতে নেমে ৯ বল খেলে ১৯ করেন নাসুম আহমেদ। তাঁর ব্যাট থেকেই দুইটা ছয় আসে।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন টাইমিল মিলস। এছাড়া দুইটি করে উইকেট নিয়েছেন মঈন আলী ও লিয়াম লিভিংস্টোন।

—ইউএনবি