সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

অন্তর্বর্তী সরকারের মেয়াদে শাহজালালের থার্ড টার্মিনাল চালু হবে না: উপদেষ্টা

 

অন্তর্বর্তী সরকারের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আহমেদ।

সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ ২০২৬ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ ২০২৬ জারি উপলক্ষে এই তথ্যটি জানিয়েছেন।

উপদেষ্টা আরও জানান, এই অধ্যাদেশগুলো কার্যকর হলে বিমান টিকিট সংক্রান্ত প্রতারণা ও যাত্রীদের হয়রানি বন্ধ হবে। নতুন বিধানগুলো কঠোরভাবে এ ধরনের অসাধু কর্মকাণ্ড দমন করবে।

তিনি উল্লেখ করেন, বিমান টিকিটের ক্ষেত্রে কিছু অসাধু এজেন্সির মাধ্যমে গঠিত সিন্ডিকেশন নতুন অধ্যাদেশের মাধ্যমে বন্ধ হবে এবং যাত্রীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত হবে।

ডাইভারশন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, তীব্র কুয়াশার সময় ফ্লাইটের অন্য দেশে ডাইভারশন এড়াতে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রি হিসেবে উন্নীত করা হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেন, এই দুইটি অধ্যাদেশ বাস্তবায়িত হলে বিমান পরিবহন ও ট্রাভেল ব্যবসায় শৃঙ্খলা, আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা পাবে। এছাড়া বিমানের টিকিটের ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হবে। অভিবাসী কর্মী ও সাধারণ যাত্রীদের অধিকার সংরক্ষিত হবে এবং পর্যটন খাতে সুশাসন ও আন্তর্জাতিক মান বজায় থাকবে।

এনএনবাংলা/পিএইচ