সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইইউ: নজরুল ইসলাম খান

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বড় সংখ্যক পর্যবেক্ষক দল পাঠাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

নজরুল ইসলাম খান বলেন, “ইইউ বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আসন্ন নির্বাচন যথাসময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য আমাদের পক্ষ থেকে স্পষ্ট আগ্রহ প্রকাশ করা হয়েছে। জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারেননি, তারা অধীর আগ্রহে নির্বাচনে অংশগ্রহণের অপেক্ষায় রয়েছেন।”

তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল নির্বাচন প্রক্রিয়া, বিএনপির নির্বাচনী ভূমিকা এবং দেশের উন্নয়ন নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়াও, বিএনপির পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের উন্নয়নে অবদান রেখে যাওয়ায় ধন্যবাদ জানানো হয়েছে।

নজরুল ইসলাম খান আশাবাদ ব্যক্ত করেন, “ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের উন্নয়নে আরও সক্রিয় সহযোগিতা প্রদান করবে।”

বিএনপি নিশ্চিত করেছে, তারা নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং নির্বাচনের জন্য সকল প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

এনএনবাংলা/