সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাদি হত্যা মামলায় প্রধান আসামি ফয়সালের ৬৫ লাখ টাকা ফ্রিজ, গ্রেপ্তার ১১

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ৫৩টি ব্যাংক হিসাবের ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা আদালতের আদেশে ফ্রিজ (অবরুদ্ধ) করা হয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ বুধবার (৭ জানুয়ারি) সিআইডির আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। আদালতের সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক আব্দুল লতিফ জানান, ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির ব্যাংক হিসাব বিশ্লেষণে সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ফয়সাল ও তার সহযোগীরা খুন, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সংঘবদ্ধ অপরাধে অর্থ জোগানে জড়িত, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী অপরাধ। আদালত এই হিসাবগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা প্রয়োজন বলে নির্দেশ দিয়েছেন।

এদিকে, হাদি হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পিসহ ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার থাকা ১১ জনের মধ্যে রয়েছেন: ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির, মা মোসা. হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, রেন্ট-এ-কার ব্যবসায়ী মুফতি মো. নুরুজ্জামান নোমানী (উজ্জ্বল), সহযোগী মো. কবির, ভারতে পালাতে সহায়তাকারী সিবিউন দিউ ও সঞ্জয় চিসিম, কাউন্সিলর বাপ্পির বোনের জামাই আমিনুল ইসলাম রাজু এবং সিপুর ঘনিষ্ঠ মো. ফয়সাল।

অপরদিকে, পলাতক রয়েছেন: তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেল চালক আলমগীর, ভারতে পাচারের সহায়তাকারী ফিলিপ, ফয়সালের বোন জেসমিন ও তার স্বামী মুফতি মাহমুদ।

এনএনবাংলা/