সাম্প্রতিক
দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাতে একাধিকবার যাচ্ছে বিদ্যুৎ ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দামের বাইরে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে গুদামের দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা নিয়ে গেল ২০২ বস্তা সার ইয়াবা সেবন দেখে ফেলা ও বাধা দেওয়ায় শিক্ষক পরিবারের চারজনকে খুন: পুলিশ ২০২৪-কে চূড়ান্ত লড়াই ভাববেন না, এটি ছিল মহড়া: জামায়াত আমির এল নিনোর প্রভাব, ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম সাংবাদিক দম্পতি শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
Skip to content

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব কনস্টেবল নিহত

নিহত র‍্যাবের কনস্টেবল ইমন আচার্য্য। ছবি: সংগৃহীত

সিলেট নগরীর ক্বিনব্রিজ এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় এক মাদকাসক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য্য নামের র‍্যাবের এক কনস্টেবল নিহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) দুপুরে নগরীর তোপখানা রোডের বন বিভাগের গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আসাদুল আলম বাপ্পী নামের অভিযুক্ত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে নগরীর ক্বিনব্রিজ এলাকায় মাদক সেবন ও বিক্রির খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মাদকসেবী ও কারবারিরা পালানোর চেষ্টা করেন।

এ সময় ক্বিনব্রিজসংলগ্ন বন বিভাগের গেটের সামনে সাদা পোশাকে থাকা র‍্যাব কনস্টেবল ইমন আচার্য্য পুলিশের ধাওয়া খাওয়া মাদকাসক্ত ছিনতাইকারী বাপ্পীকে আটকানোর চেষ্টা করেন। তখন বাপ্পী তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে ইমনের শরীরে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

রক্তাক্ত অবস্থায় র‍্যাব সদস্যকে ফেলে পালানোর সময় পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকেই বাপ্পীকে আটক করে।

পরে গুরুতর আহত অবস্থায় কনস্টেবল ইমনকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় দেড় ঘণ্টা চিকিৎসার পর বেলা দেড়টার দিকে তিনি মারা যান।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় ছিনতাইকারীকে আটকাতে গেলে সাদা পোশাকে থাকা র‍্যাব কনস্টেবল ইমন আচার্য্যকে ছুরিকাঘাত করা হয়। পরে হামলাকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঘটনার পর সিলেটজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত র‍্যাব সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এনএনবাংলা/