সাম্প্রতিক
প্রতিদিন গড়ে ১০ খুন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে? ময়নাতদন্তে ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা কৃষকের সার ভোগান্তি, সরকার অভিযোগ এড়াতে চাইছে: নাহিদ ইসলাম নেপাল-তিব্বতের বন্যায় ৩৫ দেশের নাগরিক নিখোঁজ, নিহত বেড়ে ৩৩৫ ‘টুকু আসে, টুকু যায়’, ‘এই আসে, এই যায়’—লোডশেডিং নিয়ে সংসদে রুমিন ফারহানা ৬৪ জেলার আইনশৃঙ্খলা-মাদক-দুর্নীতি নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, দেশে কমেছে খুন-ধর্ষণ-মব সহিংসতা স্থানীয় সরকার নির্বাচনের তফসিল সেপ্টেম্বরে, ভোট নভেম্বরে: সিইসি বন্ধ কলকারখানা চালু করতে ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি টাকা ‘খণ্ডিত সংস্কার’ মানবে না বিরোধী দল, ‘ক্ষোভ উগরে’ সংসদে ওয়াকআউট
Skip to content

১ জুন থেকে শুরু হচ্ছে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

আগামী ১ জুন থেকে বহুল আলোচিত রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (২৭ মে) বিকেলে ঝিনাইদহের শৈলকূপা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত মেধা ও মনন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, রামিসার বাবার হতাশার জবাব দেওয়া হবে রায়ের মাধ্যমেই। তিনি বলেন, “আমরা ন্যায়বিচার নিশ্চিত করব। ফাঁসির আসামিদের বিচারকার্য দ্রুত শেষ করতে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সরকার তা গ্রহণ করবে।”

তিনি আরও বলেন, ঢাকার মিরপুরে সংঘটিত রামিসা হত্যাকাণ্ড ছিল অত্যন্ত নির্মম ও নৃশংস। এ ঘটনায় রামিসার বাবা বিচার না পাওয়ার আশঙ্কা থেকে হতাশা প্রকাশ করেছিলেন। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমি আগেই বলেছিলাম, এই হতাশার জবাব বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই দেওয়া হবে।”

মন্ত্রী জানান, এক সপ্তাহের মধ্যে চার্জশিট দাখিলের ঘোষণা দেওয়া হলেও নির্ধারিত সময়ের আগেই চার্জশিট জমা হয়েছে। আগামী ১ জুন আদালত খোলার দিন থেকেই মামলার বিচার শুরু হবে।

তিনি আরও বলেন, শুধু রামিসা হত্যা মামলাই নয়, আছিয়া হত্যাকাণ্ডসহ অন্যান্য আলোচিত ফাঁসির মামলাগুলোর বিচারও দ্রুত সম্পন্ন করা হবে।

এনএনবাংলা/