সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পাকিস্তানের জয়ে উল্লাস করে চাকরি হারালেন ভারতের শিক্ষিকা

অনলাইন ডেস্ক :

পাকিস্তান-ভারত দ্বৈরথ বরাবরই উত্তেজনাপূর্ণ। এই দুই দেশের জনগণ কেউ কাউকে একবিন্দু ছাড় দিতে নারাজ। গত রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের শুরুতেই মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। সেদিন ভারতকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। পাকিস্তানের এই জয়ে উল্লাস করে ভারতের রাজস্থানের বেসরকারি স্কুলের এক শিক্ষিকা চাকরিচ্যুত হয়েছেন। ওই শিক্ষিকার নাম নাফিসা আতারি। তিনি উদয়পুরের নিরজা মোদি স্কুলে শিক্ষকতা করতেন। যদিও ওই শিক্ষিকার দাবি, তিনি সত্যিই পাকিস্তানের সমর্থক নন। নাফিসা জানান, মজার ছলে খেলা চলাকালীন তার পরিবারের সদস্যরা নিজেদেরকে দুটি গ্রুপে ভাগ করেছিল। যেখানে একপক্ষ ভারতের সাপোর্টার ছিলো আর অন্য পক্ষ পাকিস্তানের। ইতিমধ্যে নাফিজার বিরুদ্ধে উদয়পুর থানায় ভারতীয় দ-বিধির ১৫৩বি ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এর আগে নাফিসা আতারির একটি হোয়াটসঅ্যাপ পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা গেছে, আতারি পাকিস্তানি খেলোয়াড়দের একটি ছবি শেয়ার করেছেন। যাতে লেখা ছিল, ‘জিত গে বা আমরা জিতেছি’। ওই পোস্টের পর তুমুল সমালোচনার মুখে পড়েন নাফিসা। পরে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।