সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়: ক্রীড়া উপদেষ্টা

 

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারতভিত্তিক টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে অনড়। মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, “আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের নিরাপত্তা এবং বাংলাদেশের মর্যাদা—এগুলো নিয়ে আমরা কোনো আপস করব না। আমরা চাই ক্রিকেট খেলব, বিশ্বকাপ খেলব। তবে শ্রীলঙ্কা আয়োজিত ম্যাচে আমরা খেলতে চাই।”

উপদেষ্টা আরও বলেন, “আমরা কেন এই অবস্থানে অনড় আছি, আশা করি আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদয়ভাবে বিবেচনা করবে। আমরা কঠোর পরিশ্রম করে যা অর্জন করেছি, তা বিশ্বের মঞ্চে প্রদর্শনের সুযোগ পাবে আমাদের দল।”

এর আগে, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের নাম কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে ভেন্যু পরিবর্তনের জন্য উদ্বেগ জানিয়েছে। জবাবে আইসিসি বিসিবির উদ্বেগ সমাধানে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এনএনবাংলা/