সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান

 

বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় বলেন, “মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ কখনো ভালো কিছু বয়ে আনে না। দলমত নির্বিশেষে সবাই মিলে সমস্যা সমাধান সম্ভব।”

তিনি আরও বলেন, “ভবিষ্যত সাংবাদিকতায় স্বাধীনতা নিশ্চিত করতে হলে সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা পাঁচ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না।”

তারেক রহমান উল্লেখ করেন, গত ১৬ বছরে সাংবাদিকদের ওপর বিভিন্ন নির্যাতনের তথ্য তাঁর কাছে এসেছে। পাশাপাশি নেতাকর্মী ও পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের কথাও তিনি তুলে ধরেন।

দেশের পানি দূষণ বিষয়ে তারেক রহমান বলেন, “একটির পর একটি নদী দূষণ হচ্ছে। এর সমাধান নিয়ে সংসদ ও সেমিনারে আলোচনা হওয়া উচিত।”

নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নতুন প্রজন্ম আশাবাদী হয়ে আছে। তাদের সব প্রত্যাশা হয়তো পূরণ করা সম্ভব নয়, তবে সবাই এক হয়ে কাজ করলে জাতিকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব।”

এনএনবাংলা/