সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ক্ষমতার ভর জনগণের কাছে নিতে চাইলে গণভোট দিতে হবে: রিজওয়ানা হাসান

 

রাজধানীর গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাষ্ট্রের ক্ষমতার ভার জনগণের হাতে ফিরিয়ে আনতে হলে সবাইকে সচেতনভাবে গণভোটে অংশ নিতে হবে।

রোববার (১১ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটে তরুণ ভোটাররা বড় একটি শক্তি। কেবল স্বৈরাচার পতনের আনন্দে বসে থাকার সুযোগ নেই; দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে প্রতিটি নাগরিককে নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, সরকার থেকে জনগণের কাছে যদি প্রকৃত ক্ষমতার হস্তান্তর নিশ্চিত করতে হয়, তাহলে দায়িত্বশীল ও সচেতন ভোট দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। সামনে অনুষ্ঠিতব্য গণভোটে জনগণ তাদের মতামত ও সিদ্ধান্ত প্রয়োগ করবে।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, নির্যাতন ও ‘আয়নাঘর’-এর অন্ধকার অধ্যায়ে ফিরে যেতে না চাইলে সবাইকে গণভোটে অংশ নিতে হবে। তিনি বলেন, আধিপত্যের কাছে বাংলাদেশ আর কখনো মাথানত করবে না—এটাই আমাদের প্রত্যাশা ও লক্ষ্য।

এনএনবাংলা/পিএইচ